বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৯ আসামি গ্রেফতার
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৯ আসামি গ্রেফতার
![]()
যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন বেনাপোল বালুন্ডা গ্রামের মৃত মোতালেব মোড়লের ছেলে ছামাদ, পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারোপোতা গ্রামের ওমর আলীর ছেলে কুরবান, দক্ষিণ বারোপোতা গ্রামের আনসার আলীর ছেলে কবির হোসেন, ভবারবেড় গ্রামের আবু কালামের ছেলে বাবু, বেনাপোল দিঘিরপাড় গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে বাবুল মোড়ল, ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের সেকেন্দার আলী হাজির ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের রফি মোড়লের ছেলে আব্দুস সোবাহান ও বারোপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজামাল।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে নয় আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের যশোর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 