সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে ২ কোটি টাকা মূল্যের ৪ তক্ষকসহ আটক ১
পিরোজপুরে ২ কোটি টাকা মূল্যের ৪ তক্ষকসহ আটক ১

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৮।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদার নামে একজনকে আটক করে র্যাব। উত্তম হালদার (২৯) নাজিরপুর উপজেলার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা।
র্যাব আরও জানায়, আটক উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় মামলা করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 