রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » কালিয়াকৈরে ৭০ লাখ টাকার টিআরের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
কালিয়াকৈরে ৭০ লাখ টাকার টিআরের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
![]()
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে ৭০ লাখ টাকার চেক বিতরণ করেছেন। আজ রোববার তিনি প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নের অফিসের আয়োজনে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে এই চেক দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয় এবং সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 