শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » চোরাইপথে আমদানি করা মোবাইলসহ আটক ৫
চোরাইপথে আমদানি করা মোবাইলসহ আটক ৫
![]()
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), ওমর ফারুক (৪০), আব্দুল আজিজ (২৪), কাওসারুল হক (২৭) ও ফয়সাল হক (৩৬)।
বিটিআরসির প্রতিনিধির উপস্থিতিতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পল্লবী এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। র্যাব-৪ এর দাবি, তারা চোরাকারবারী চক্রের সদস্য।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন এলাকায় সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অনিবন্ধিত ও চোরাই মোবাইল কেনা-বেচা হচ্ছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৫৫টি অনিবন্ধিত মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসে এবং অনেক ক্ষেত্রে তারা অবৈধভাবে অ্যাসেম্বল করে সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে তা বিক্রি করে প্রচুর মুনাফা করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল।
আটকদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 