বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ
মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বুধবার (৬ এপ্রিল) নতুন হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশন জানায়, হাইকমিশনার আবুল কালাম আজাদ তার পরিচয়পত্র পেশ করতে গেলে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি ভবিষ্যতে উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 