বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার Shiruzimath Sameer আজ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে প্রতিমন্ত্রীর সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণসহ জাদুঘর ও পর্যটন খাতে সহযোগিতা বিষয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ১৯৮৩ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে দু’দেশের মধ্যে ২০২২-২৫ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চলমান রয়েছে যা ২০২১ সালে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালীন সময়ে স্বাক্ষরিত হয়।
মালদ্বীপের হাইকমিশনার দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণের লক্ষ্যে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক দলকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। হাইকমিশনার Shiruzimath Sameer বলেন, জাদুঘর ব্যবস্থাপনাসহ প্রত্ননিদর্শন সংরক্ষণে বাংলাদেশের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। মালদ্বীপ জাদুঘর ব্যবস্থাপনা ও প্রত্ননিদর্শন সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করতে পারে। হাইকমিশনার এ বিষয়ে মালদ্বীপ থেকে একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের জন্য বাংলাদেশে প্রেরণের প্রস্তাব করেন। এছাড়া তিনি দু’দেশের ঐতিহ্যবাহী নৌকার পারস্পরিক প্রদর্শনী আয়োজনেরও প্রস্তাব করেন।
হাইকমিশনারের সঙ্গে একমত পোষণ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দু’দেশের মধ্যে জাদুঘর বিষয়ে সহযোগিতা ও অংশীদারিত্ব সৃষ্টির সুযোগ রয়েছে। তিনি এ সময় মালদ্বীপের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলকে বাংলাদেশে প্রেরণের জন্য অনুরোধ জানান।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, যুগ্মসচিব মোঃ ফাহিমুল ইসলাম, উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন ও মোহাম্মদ আলতাফ হোসেন এবং ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশনের তৃতীয় সচিব মরিয়ম নাসির উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 