বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
![]()
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার তিন বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫)। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিলেন মহিদুল ইসলাম। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক মহিদুল ইসলাম নিহত হন। আহত হন ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।’




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 