বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » যানজট বাড়ার যে ব্যাখ্যা সংসদে দিলেন মন্ত্রী
যানজট বাড়ার যে ব্যাখ্যা সংসদে দিলেন মন্ত্রী
![]()
‘মানুষের আয় বেড়েছে তাই গাড়ির সংখ্যাও বেড়েছে। ফলে রাজধানীতেও যানজট বাড়ছে। আমাদের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে কয়েকদিন পর গ্রামেও যানজট লেগে যাবে।’
বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমন মন্তব্য করেন।
সংসদে জেলা পরিষদ বিল ২০২২ এর উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের ঢাকার যানজট ও দূষণ সমস্যা সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরে মানুষের আয় বেড়েছে বিধায় যানজটও বেড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যানজট বেড়েছে। উন্নত হওয়ায় আমাদের এখানেও তাই হয়েছে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশসহ জাপানের টোকিও শহর ও কলকাতায়ও জ্যাম লাগে, কিন্তু তারা সেটাকে ম্যানেজ করেছে। আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে কয়েকদিন পরে গ্রামেও গাড়ির জ্যাম লেগে যাবে। আমাদের সরকারের আমলে মানুষের আয় বাড়ায় এই যানজট হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 