বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নারী ক্রিকেট নিষিদ্ধ হলে পুরুষদের বিরুদ্ধে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া
নারী ক্রিকেট নিষিদ্ধ হলে পুরুষদের বিরুদ্ধে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া
![]()
আফগানিস্তানে ক্ষমতা দখল করার আগে তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছিল যে খেলার মাঠে তারা কোনও হস্তক্ষেপ করবে না। কিন্তু অস্ট্রেলিয়ার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সাংস্কৃতিক মন্ত্রী আহমদুল্লাহ ওয়াসিক বলেন যে আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলতে নিষেধ করছে। শুধু ক্রিকেট নয় অন্য যে কোনও খেলা যাতে শরীর দেখা যায় সেই সমস্ত খেলাই নারীদের জন্য নিষিদ্ধ।
মন্ত্রীর এই বিবৃতির পর ক্রিকেট মহলে নিন্দার ঝড় শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে আফগানিস্তানে মহিলা ক্রিকেটের অনুমতি না দিলে আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে আসন্ন টেস্ট ম্যাচে অংশ নেবে না অস্ট্রেলিয়া।
২৭ নভেম্বর থেকে আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রথম অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে টেস্ট খেলার কথা আফগানদের। এক ম্যাচের সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কলবেক বলেছেন, তালেবানের অবস্থান ‘গভীরভাবে উদ্বেগজনক’।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 