সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী অভিযানের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সবুজ মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর পাড়ের খেরুয়ারঘাট এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবুজ মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের খায়রুজ্জামানের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, ভারত থেকে পাচার করে আনা ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা একটি স্কুল ব্যাগে ভরে এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চালিয়ে রংপুরের মিঠাপুকুর যাচ্ছিলেন সবুজ মিয়া। ওই এলাকায় টহলরত পুলিশ দল তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী পালিয়ে যান।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সোমবার (৪ এপ্রিল) আসামি সবুজ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 