ইতিহাসের এই দিনে

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আজ ৪ এপ্রিল ২০২২, সোমবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি
১৮৯৮: বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন কর্তৃক চলচ্চিত্র প্রদর্শনী : স্থান ক্লাসিক থিয়েটার, কলকাতা।
১৯৪৯: ন্যাটো প্রতিষ্ঠিত।
১৯৬০: ইতিহাসের এই দিনে সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।
১৯৬৮: ইতিহাসের এই দিনে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।
১৯৭১: আয়ুর্বেদশাস্ত্র বিশারদ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত।
১৯৭২: বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান।
১৯৭৯: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি হয়। তিনি পাকিস্তান পিপলস পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯৮৪: আজকের এই দিনে ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করেন। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।
জন্ম
১৯২৯: অভিনেতা আবুল খায়ের।
১৯৩৩: সংগীতশিল্পী সন্জীদা খাতুন।
১৯৪২: চিত্রশিল্পী কালাম মাহমুদ।
১৯৬৫: রবার্ট জন ডাউনি জুনিয়র।
মৃত্যু
১৭৫৬: নবাব আলীবর্দি খাঁ।
১৯৭১: যোগেশচন্দ্র ঘোষ।
১৯৭৯: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 