রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরি এবং গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠার অগ্রগতি পর্যালোচনা
গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরি এবং গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠার অগ্রগতি পর্যালোচনা

ঢাকা, ০৩ এপ্রিল ২০২২: একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩ তম বৈঠক আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে কমিটি সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোঃ মনসুর রহমান, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, মোঃ আমিরুল আলম মিলন অংশ নেন।
বৈঠকে করোনার শুরুতে যে সকল প্রতিষ্ঠান সিএমএসডিতে মালামাল সরবরাহ করেছে তাদের বিল পরীক্ষা নিরীক্ষা পূর্বক দ্রুত নিস্পত্তি করার জন্য সুপারিশ করা হয়।
এছাড়া গোপালগঞ্জে ভ্যকসিন তৈরি এবং গবেষণা প্লান্ট প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ে একটি প্রতিবেদন কমিটিতে উপস্থাপন করা হয়।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 