রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস
চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস
![]()
আমেরিকান জনপ্রিয় টিভি অভিনেত্রী এস্টেল হ্যারিস মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এস্টেল হ্যারিস। তার সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।
তা ছাড়া ‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-একক চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে। সেগুলোতেও তার কাজ প্রশংসিত হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে জন্মেছিলেন এস্টেল হ্যারিস। তার যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সেখানে তার বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময়ে তিনি বুঝতে পারেন, কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন। কাজ করতে করতে তিনি হয়ে উঠেন টেলিভিশনের জনপ্রিয় মুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 