মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নতুন ২ দলের লড়াইয়ে জিতলো গুজরাট
নতুন ২ দলের লড়াইয়ে জিতলো গুজরাট

গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টস দুদলই আইপিএলে নতুন। নিজেদের প্রথম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে লখনৌ সুপার জায়ান্টস শুরুর মিশনটা জয় করতে না পারলেও জয় দিয়ে রাঙিয়েছে গুজরাট।
আইপিএলের চতুর্থ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটানস। ২৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গুজরাটের বোলার মোহাম্মদ শামি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় লখনৌ। কিন্তু মোটামুটি চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও জয়ের নাগাল পায়নি দলটি। ব্যাট হাতে দলের হয়ে হাফসেঞ্চুরি করেন দীপক হুদা আর আয়ুশ বাদোনি। দীপক খেলেন ৪১ বলে ৫৫ রানের ইনিংস। আর আয়ুশ খেলেন ৫৪ রানের ইনিংস। ব্যাট হাতে বাকিদের সময় ততটা ভালো যায়নি।
রান তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই জয় পেয়ে যায় গুজরাট। রান তাড়ায় শুরুতে কিছুটা চাপে পড়লেও জয় পেতে সমস্যা হয়নি তাদের। অধিনায়ক পান্ডিয়া খেলেন ২৮ বলে ৩৩ রানের ইনিংস। ম্যাথু ওয়েড খেলেন ২৯ বলে ৩০ রানের ইনিংস। ২৪ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেন তেয়াতিয়া।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 