সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন শ্রীলংকার পররাষ্ট্র সচিব এডমিরাল (প্রফেসর) জয়ানাথ কলম্বাগের সাথে আজ শ্রীলংকার রাজধানী কলম্বোতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ২২তম বিমসটেক সিনিয়র অফিসিয়াল সভায় অংশগ্রহণের জন্য পররাষ্ট্র সচিব বর্তমানে কলম্বোতে অবস্থান করছেন।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই পররাষ্ট্র সচিব কোভিড-১৯ অতিমারি সত্ত্বেও দুই দেশের মধ্যে চলমান নিবিড় সম্পর্ক ও যোগাযোগের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শ্রীলংকার পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিকে এক অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। সভায় দুই পররাষ্ট্র সচিব এ মাইলফলক উদ্যাপনের জন্য উপযুক্ত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে একমত হন।
শ্রীলংকার পররাষ্ট্র সচিব সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
দুই পররাষ্ট্র সচিব সরাসরি শিপিং লাইন ব্যবহার করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে কলম্বো বন্দরে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা প্রচলনের জন্য পররাষ্ট্র সচিব শ্রীলংকার পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান। এছাড়া মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের ট্রানজিট যাত্রীদের জন্য বিমানের টিকিটের মুল্য হ্রাসের বিষয়ে শ্রীলংকান পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ফোরামের সভা দ্রুত সম্পাদন ও অনুষ্ঠানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেগবান করার ওপরেও গুরুত্ব আরোপ করেন দুই পররাষ্ট্র সচিব। আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রাখতে ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 