সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » নারায়ণগঞ্জে অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত
নারায়ণগঞ্জে অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ ফতুল্লায় হাঁড়ি-পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানার ভাট্টি (অ্যালুমিনিয়াম গলানোর চুল্লি) বিস্ফোরণে মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক।
সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামে অ্যালুমিনিয়াম কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
কারখানার ম্যানেজার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় দিনে ও রাতে গ্যাস ছিল না।
সোমবার সকালে হঠাৎ গ্যাস আসার পর অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকরা কাজে এসে বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেন। এ সময় বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। তখন কাছে থাকা দুই শ্রমিক মোখলেস ও রিপন ফকির দগ্ধ হলে তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান সময় সংবাদকে বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 