রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদেরকে নেতৃত্বে আনতে হবে: কৃষিমন্ত্রী
সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদেরকে নেতৃত্বে আনতে হবে: কৃষিমন্ত্রী

সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদেরকে নেতা হিসেবে বেছে নেওয়ার জন্য তৃণমূল নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা ও তা আরও গতিশীল করতে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এজন্য সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদের দলের নেতৃত্বে আনতে হবে।
আজ রোববার ঢাকার খিলগাঁওয়ে শেখ রাসেল খেলার মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত। এটি আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের ও অহংকারের। বিগত ১৩ বছর ধরে একটানা তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।
বিনা কারণে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের নানা রকম পদক্ষেপের ফলে ইতোমধ্যে তেলসহ অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে।
সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও খিলগাঁও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন মজুমদার। পরে বিকেলে কৃষিমন্ত্রী রাজধানীর পূর্ব জুরাইনে ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 