শনিবার, ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » দেশে আর কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী
দেশে আর কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনির বিচার হওয়ার পর দেশে আর কোনো অভাব নেই। বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। দেশ উন্নত হয়েছে। আমরা কোমর সোজা করে দাঁড়িয়ে আছি।
শনিবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নওগাঁর মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট চত্বরে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার ২২ বছর পর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। এ কারণে দেশে সন্ত্রাস বেড়েছে ও বাংলা ভাইয়ের জন্ম হয়েছে। যারা স্বাধীনতা চায় না তারা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী ও বীর মুক্তিযোদ্ধা একেএম সিরাজুল ইসলাম আনসারি, স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএমএ মামুন খান চিশতি বক্তব্য রাখেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 