শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ১৬ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
১৬ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন- আরিফুল ইসলাম আরিফ, তার স্ত্রী খুইল্যা বানু, আসমা বেগম ও জাহাঙ্গীর আলম।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে টেকনাফ থানার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া আরিফের বসতবাড়িতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের বসতঘরে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই ইউনিয়নের ইসলামবাদ এলাকার ছৈয়দ হোছনের ভাড়া বাসা থেকে ৬ হাজার ইয়াবাসহ জাহাঙ্গীর ও আসমাকে গ্রেপ্তার করা হয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 