শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

N2N Online TV
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জোড়া গোল তুলে ফ্রান্সকে জেতালেন গ্রিজমান
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জোড়া গোল তুলে ফ্রান্সকে জেতালেন গ্রিজমান
২৮৭ বার পঠিত
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোড়া গোল তুলে ফ্রান্সকে জেতালেন গ্রিজমান

---

বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হোঁচটের পর জয়ে ফিরলো ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে ফিনল্যান্ডকে। জোড়া গোল করেছেন আতোঁয়া গ্রিজমান।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো ব্লুজরা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে ২৫ মিনিটে করিম বেনজেমার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সদ্য বার্সেলোনা থেকে পুরাতন ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে ফেরা গ্রিজমান।

৫৩ মিনিটে এই স্ট্রাইকারের নিশানাভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ফ্রান্স।

এদিকে অপর ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল।

আগের ম্যাচ হলুদ কার্ড পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া রোনালদোর অভাবটা বুঝতেই দেননি স্বতীর্থরা।

একটি করে গোল করেন বের্নান্দো সিলভা, আন্দ্রে সিলভা ও ডিয়োগো জোতা।



আর্কাইভ