বীর আজাদের চরিত্রে অপূর্ব

মুক্তিযুদ্ধে শহীদ বীর আজাদ ও তার মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘নিহত নক্ষত্র’। গেরিলা যোদ্ধা শহীদ আজাদ সম্পর্কে দেশের সবাই কমবেশি জানেন। তার মমতাময়ী মায়ের গল্পও অজানা নয় কারো। ছেলের মুখে ভাত তুলে দিতে পারেননি বলে ১৪ বছর ভাত না খেয়ে ছিলেন সেই অভাগী মা। যিনি ছেলে খাটে ঘুমাতে পারত না বলে মৃত্যুর আগপর্যন্ত মাটির বিছানায় ঘুমিয়েছেন।
এ নাটকে শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার মায়ের চরিত্রে দেখা যাবে মুনীরা মিঠুকে। ২৬ মার্চ, শনিবার রাত ৮টায় নাটকটি টিভিতে প্রচার হবে। নাটকটির গল্প সম্পর্কে জানা যায়, আজাদ মারা যায়। কবে, কোথায়, কীভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না। ছেলে ভাত না খেয়ে মারা গেছে–এই কষ্টে ১৪ বছর তিনি ভাত খাননি। আরাম করে ঘুমোতে পারেননি বিছানায়। মমতাময়ী মা ভেবেছেন, হয়তো আজাদ মারা যায়নি। হয়তো কোনোদিন সেই হাসিমুখ নিয়ে ফিরবে কোনো এক বরষায়।
সত্যিকার অর্থে ক্র্যাক প্লাটুনের আজাদ নিহত হননি। তিনি বেঁচে আছেন তার কর্মের মধ্যে। যারা বীর তারা তো অমর। তারা বেঁচে আছেন আমাদের হৃদয়ে, স্পন্দনে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 