বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
রূপগঞ্জে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ নামক একটি টাইলস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪-শে মার্চ) দুপুর দেড়টার দিকে কারখানাটির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুল লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা কারখানায় কয়েকটা অংশে ছড়িয়ে পরে। পরে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বাইরে বের হয়ে আগুন নেভাতে চেষ্টা চালান। পরে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার পেছনের একটি টিনসেড ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলেও জানান তিনি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 