বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশ হবে - খাদ্যমন্ত্রী
বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশ হবে - খাদ্যমন্ত্রী
![]()
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। স্বল্পোন্নত দেশ হতে উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছে যাবে বলে উল্লেখ করেন তিনি।
আজ নওগাঁর এটিম মাঠে উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে গৌরবোজ্জ্বল এমন একটি অর্জন বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করছে। এ অর্জন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
তিনি আরো বলেন, ২০০৮ সালের পূর্বে দেশের অর্থনীতি আর ২০২২ সালের অর্থনীতির আকার এক নয়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, মজবুত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে এখন এদেশের অর্থনীতি।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল হক খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক এবং কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। এই অনুমোদন ৫ বছরের প্রস্তুতিমূলক সময়সহ ২৩ নভেম্বর ২০২৬ সাল থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে বলে আশা করা হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 