বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শিল্পমন্ত্রীর সাথে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের সাক্ষাৎ
শিল্পমন্ত্রীর সাথে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর সাথে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) প্রতিনিধিবৃন্দ আজ মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন। এফআইসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নীল কাপল্যান্ড এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিচালক টিআইএম নূরুল কাদির, নির্বাহী কমিটির সদস্য ও ইউনিলিভার বাংলাদেশের সিইও এন্ড এমডি জাভেদ আখতার, নির্বাহী কমিটির সদস্য ও মার্ক্স এন্ড স্পেনসারের হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, নির্বাহী কমিটির সদস্য ও নোভারটিসের এমডি এন্ড কান্ট্রি প্রেসিডেন্ট ড. রিয়াদ মামুন প্রধানী। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আবদুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিবৃন্দ শিল্পমন্ত্রীকে জানান, বাংলাদেশে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সংগঠন এফআইসিসিআই শিল্পায়নের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারি সহযোগিতা কামনা করেন। বিশেষ করে নকল ও ভেজাল পণ্য সরবরাহকারীদের নিকট থেকে সুরক্ষা পেতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। তারা প্যাক কমোডিটিজ রুলস্ বিষেয়ে আলোকপাত করে পণ্যের মোড়কে প্রকৃত পরিমাণ উল্লেখের জন্য বিএসটিআই এর দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করেন। তাছাড়া, বর্তমান ও ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য করনীতি এবং আর্থিক নীতিমালা সহজীকরণে শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, সরকারের সাথে যুগপৎভাবে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে কাজ করবে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শিল্পমন্ত্রী প্রতিনিধিদলকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে আরও বেশি করে বৈদেশিক বিনিয়োগ আনতে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা ইপিজেড করেছি, শিল্পপার্ক করেছি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগকারীদের প্রতি শিল্পমন্ত্রী উদাত্ত আহবান জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 