মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে কসোভো’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে কসোভো’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ
![]()
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে ঢাকায় নিযুক্ত কসোভো’র রাষ্ট্রদূত গুনের উরিয়া সাক্ষাৎ করেছেন।
আজ সকাল ১১ টায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎকালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মহাপরিচালক মোঃ শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব ইউরোপ) সিকদার বদিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে কসোভো’র রাষ্ট্রদূত গুনের উরিয়া জানান, সেদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে।
ইমরান আহমদ মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এ অবস্থান করছে। এ সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশের যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলছে। বাংলাদেশে অধিক সংখ্যক দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ শ্রমিক রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সেক্টরে কর্মী যোগান দিচ্ছে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 