সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » রানি মুখার্জির কণ্ঠ ডাব করে কেন ভুল করেছিলেন আমির
রানি মুখার্জির কণ্ঠ ডাব করে কেন ভুল করেছিলেন আমির

১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রানি মুখার্জি। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে দর্শকের প্রিয় মুখ হয়ে ওঠেন এই সুপারস্টার। সে সময় তার গলার স্বরের জন্যও খ্যাতি ছিল তার।
কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই প্রথম প্রথম তার কণ্ঠস্বর সেভাবে গ্রহণ করেননি, এমনকি তার সহ-অভিনেতা আমির খানও নন। রানিকে বলা হতো তার কণ্ঠস্বর অন্য নায়িকাদের মতো মিষ্টি নয়, তীক্ষ্ণ নয়।
‘গুলাম’ সিনেমায় আমির এবং রানিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখেছিল দর্শক। আর সেই সিনেমায় ‘আতি কেয়া খান্ডালা’ বহুল জনপ্রিয়তা পায়। তবে অনেকেই হয়তো জানেন না, সেই সিনেমায় রানির কণ্ঠটি একজন ভয়েস-ওভার আর্টিস্ট ডাব করেছিলেন। রানির ভয়েস অন্য আর্টিস্টকে দিয়ে ডাব করার জন্য বলেছিলেন খোদ আমির খান, পরিচালক মুকেশ ভাট ও মহেশ ভাট।
কিন্তু কে কে এইচ এইচ নামের আরেকটি সিনেমারও শুটিং চলছিল তখন। ওই সিনেমায় রানির ভয়েস রানি নিজেই ডাব করেছিলেন। ‘কে কে এইচ এইচ’ সিনেমা দেখার পর আমির খান রানিকে ফোন করে জানান, তারা তার ভয়েস ডাব করে একটি বড় ভুল করেছেন। কেননা, রানির ভয়েস খুব ভালো। নবাগত হিসেবে রানির কাছে আমির খানের সেই প্রশংসা অনেক বড় পাওয়া ছিল।
রানি ও আমির পরবর্তী সময়ে ‘মন’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’ এবং তালাশ-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 