সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » এফএ কাপের শেষ চারে লড়বে ম্যানসিটি-লিভারপুল
এফএ কাপের শেষ চারে লড়বে ম্যানসিটি-লিভারপুল

এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২০ মার্চ) সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। গোল পেয়েছেন মাহরেজ, স্টারলিং, কেভিন ডি ব্রুইন ও ফোদেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল।
এফএ কাপের শেষ চার আগেই নিশ্চিত করেছে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ক্রিস্টাল প্যালেস। আর মিডলসবরোকে ২-০ গোলে হারায় চেলসি। এদিকে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারায় লিভারপুল।
গতবারের চ্যাম্পিয়ন লিস্টার সিটি এবার আগেই বিদায় নিয়েছে। চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছিল লিস্টার সিটি। এদিকে চলতি মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জেতা লিভারপুলের সামনে চার শিরোপা জয়ের হাতছানি। আর ট্রেবল জয়ের খোঁজে আছে ম্যানচেস্টার সিটি।
আগামী ১৬ এপ্রিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পরদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামেই ১৪ মে হবে ফাইনাল।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 