রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তের ঋণ প্রয়োজন : শিল্প প্রতিমন্ত্রী
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তের ঋণ প্রয়োজন : শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরও ঋণ প্রয়াজন।
তিনি আজ রোববার রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠবারের মতো এই ক্রেতা বিক্রেতা সম্মেলনের আয়োজন করে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য হাসিনা নেওয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী-উদ্যোক্তাদের তৈরি পণ্যসমূহ দেশের প্রথম সারির ক্রেতাদের কাছে পরিচয় করিয়ে দিতেই নিয়মিত এ ধরনের ক্রেতা-বিক্রেতা সম্মেলন করে আসছে এসএমই ফাউন্ডেশন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে সরকারের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমই ফাউন্ডেশন। তবে করোনাভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরও ঋণের প্রয়োজন। এজন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ করা উচিত।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রায় ৬৮ লাখ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ৭ দশমিক ২১ শতাংশ নারী-উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নারীর জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি ও নানাবিধ প্রণোদনার ফলে দেশে নারী-উদ্যোক্তার সংখ্যাও প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 