রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » আন্দোলনের হুমকি না দিয়ে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে কামরুল
আন্দোলনের হুমকি না দিয়ে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে কামরুল

বিএনপিকে আন্দোলনের হুমকি না দিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
রোববার (২০ মার্চ) সকালে কেরানীগঞ্জের কালুনগর স্কুল মাঠে শাক্তা ইউনিয়ন পরিষদ আয়োজিত টিসিবির জরুরি পণ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় পেছনের দরজা দিয়ে কারো ক্ষমতায় আসার সুযোগ নেই। জনগণের আস্থা নিয়েই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কামরুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষের প্রতি আমাদের আস্থা আছে। দীর্ঘ প্রায় ১৩ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন। আপনাদের ভোটেই তিনি আজ রাষ্ট্র ক্ষমতায়। জনগণের ভোটে আমাদের আস্থা আছে, জনগণের প্রতি আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, জনগণের ভালোবাসা অর্জন করেই আগামী নির্বাচনে আবার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। কোনো অবস্থাতেই পেছনের দরজা দিয়ে বা কোনো বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা আওয়ামী লীগ কোনো সময় চিন্তা করে না। জনগণ আমাদের মূল শক্তি।
তিনি আরও বলেন, অহেতুক সমালোচনার পথ পরিহার করুন। আন্দোলনের নামে মাঠ গরম করার চেষ্টা বাদ দেন। আন্দোলনের হুমকি দিচ্ছেন, এসব পথ পরিহার করে জনগণের কাছে আসুন। জনগণ যদি আপনাদের ডাকে সাড়া দেয় তাহলে ভবিষ্যতে কিছু আশার সঞ্চার হতে পারে। কিন্তু আপনারা যে পথে হাঁটছেন তাতে জনগণ কোনো সময় আপনাদের ডাকে সাড়া দেবে না, আপনাদের পাশে থাকবে না। আমাদের সঙ্গেই জনগণ আছে।
সরকার মানবিক বলেই এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে নিত্যপণ্যসামগ্রী সরবরাহ করছে বলে মন্তব্য করেন কামরুল ইসলাম।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 