বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম | সিলেট » আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বুধবার (১৬ মার্চ) সকালে সিলেটের একটি কমিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাপা মহাসচিব বলেন, ‘সামনে সুদিন আসবে। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পালাবদলে দেশের কোনো পরিবর্তন হয়নি। তাই মানুষ এখন পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে।’
মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। উপজেলা পর্যায় স্বাস্থ্যখাতে উন্নয়ন করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।’
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 