মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড
মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড

ফেন্সিডিল রাখার অভিযোগে টকলু ও শরিফুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।
টকলু মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্য পাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং শরিফুল ইসলাম কাজিপুর কাছারিপাড়া উজির আলীর ছেলে। সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম পলাতক রয়েছে, শরিফুলকে আটকের দিন থেকে তার সাজা কার্যকর হবে বলেও আদেশ দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশ টকলু শরিফুলকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর ২৫ (বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 