সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » বিজেপি আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ
বিজেপি আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ
![]()
ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
সোমবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বৈঠকে বিজয় চৌথাইওয়াল বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী। করোনাকালে তিনি যেভাবে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিলেন। গত এক দশকে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিজয় চৌথাইওয়াল বলেন, করোনাকালীন আমাদের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে, এখন তা বৃদ্ধি করতে হবে।
বৈঠকে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিজেপির পক্ষ থেকে আরও বড় টিম বাংলাদেশ সফরে আসবে বলেও জানান। একই সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে ভারতে সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশে এসেছিলেন। এছাড়া সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন। এর ফলে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
এর আগে সকালে বিজয় চৌথাইওয়াল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 