সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব’ সম্পর্কিত কমিটির সভা অনুষ্ঠিত
‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব’ সম্পর্কিত কমিটির সভা অনুষ্ঠিত
![]()
জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মো. আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন, রওশন আরা মান্নান এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় সংসদ কার্যপ্রণালী-বিধি অনুযায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে এবং জাতীয় সংসদের বেসরকারি সদস্যগণ আনীত বিল সংসদে উত্থাপন ও আনুপূর্বিক প্রক্রিয়ার বিষয়ে ইতোপূর্বে পাশ হওয়া ৯ (নয়) টি বিলের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশ্বব্যাপি কোভিড মহামারীর ভয়াবহতার কারণে জনজীবন থমকে যাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, নিরলস পরিশ্রম ও দিক নির্দেশনায় কোভিড পরিস্থিতির উত্তরণ এবং যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় দেশের কল্যানে আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির আরো উন্নতির লক্ষ্যে বেসরকারী সদস্যগণের মাধ্যমে আরো কিছু উপযোগী বিল সংসদে উত্থাপন ও পাশের বিষয়ে আলোচনা করা হয়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে নিয়মমাফিক অধিবেশনের বেসরকারী দিবসে আলোচনা বা বিল উত্থাপনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সভার শুরুতে কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি মরহুম আবদুল মতিন খসরুর কর্মময় জীবনের উপর আলোকপাত এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করে তাঁর এবং সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 