শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ র্যাবের জালে ২ মাদক ব্যবসায়ী
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ র্যাবের জালে ২ মাদক ব্যবসায়ী

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার হাশিমপুর গ্রামের মো. হাসান (২৮) ও একই থানা এলাকার নাজিরপুর গ্রামের জাকির (৩৪)। শনিবার (১২ই মার্চ) গণমাধ্যমে পাঠারো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হাতে থাকা দুইটি পাটের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 