শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে সাড়ে ৩ কোটি টাকার কারেন্ট ও চাই জাল পুড়িয়ে ধ্বংস
সোনারগাঁয়ে সাড়ে ৩ কোটি টাকার কারেন্ট ও চাই জাল পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লে. শামস সাদেকিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৫টি কারেন্ট জালের দোকান এবং ১টি গুদাম ঘর তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল এবং ৪ হাজার পিস চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 