মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ‘সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে’
‘সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে’
![]()
দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি বর্তমানে নির্মাতার অ্যাটলির বলিউড সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারাসহ অনেককে।
এতে শাহরুখ খানকে ডাবল চরিত্রে দেখা মিলবে এই দুই নায়িকার বিপরীতে। একটি চরিত্রে শাহরুখকে দেখা যাবে ‘র’ এজেন্ট রূপে। অন্যটিতে ব্যাংক ডাকাতির মতো নেতিবাচক চরিত্রে নিজেকে তুলে ধরবেন তিনি। এছাড়া সিনেমাটির গল্পে প্রচুর মোড় থাকছে বলে জানিয়েছেন নির্মাতা। এমন একটি গল্পে শাহরুখের সঙ্গে প্রিয়ামণির অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন এই অভিনেত্রী।
প্রিয়ামণি বলেন, ‘শাখরুখ খানের অভিনয় বা জনপ্রিয়তা নিয়ে কথা বলার সাহস আমার নেই। তার সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। তাছাড়া সিনেমাটির গল্পের মাঝেও দারুণ সব নাটকীয়তা রয়েছে। যা প্রতিটি চরিত্রকে আলাদা রূপ দিচ্ছে। আশা করছি, সিনেমাটি ইন্ডাস্ট্রির পাশাপাশি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 