শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাসের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাসের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
ওইদিন মন্ত্রী বলেন, চলতি ও আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোয় আংশিকভাবে সশরীরে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।
ফলে ২২ ফেব্রুয়ারি থেকে এসএসসি, এইচএসসি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রেখে নবম-অষ্টম শ্র্রেণির দুদিন এবং সপ্তম-ষষ্ঠ শ্রেণির এক দিন করে ক্লাস চলছে। ক্লাসের সংখ্যা না বাড়ানোর ফলে শিখন ঘাটতিতে এই স্তরের শিক্ষার্থীরা।
এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৩ কোটি ৮০ লাখ ৭ হাজার ১৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭৫ শতাংশ শিক্ষার্থী করোনার ডাবল ডোজ এবং ৯৯ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা পেয়েছে। অন্যদিক কমছে করোনা সংক্রমণের হার। তাই এখনই পুরোদমে ক্লাস শুরুর পরামর্শ শিক্ষা গবেষকদের। অন্যথায় শিখন ঘাটতি কাটানো কোনোভাবেই সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে মার্চের মাঝামাঝি পুরোদমে ক্লাস শুরুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 