শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » চিরকুট লিখে ফাঁস দিল স্কুলছাত্রী, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চিরকুট লিখে ফাঁস দিল স্কুলছাত্রী, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
![]()
জামালপুরের মেলান্দহে চিরকুট লিখে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার (১১ মার্চ) রাত ২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের চরশশা গ্রাম থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে।
তামিম আহমেদ স্বপন (২৫) উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকায় স্কুলছাত্রী তার নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার ও স্থানীয়দের ধারণা, আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করার কারণে সে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার আগে দুটি চিরকুটের একটিতে স্কুলছাত্রী লিখেছে, ‘মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।’
আরেকটি চিরকুটে সে লিখেছে, ‘মা-বাবা ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকে সারা দিন এক রুমে কাটাইছে। ও আমাকে খুব ডিস্টার্ব করত। ও আমারে বলছে, ওর সাথে দেখা করলে ও আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করছে, বলার মতো না। বাবা-মা তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম, তামিম আহমেদ শপন খান। ইতি তোমার আদরের আশামনি।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 