শুক্রবার, ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে কৃষকের বাড়িতে আগুন
সোনারগাঁয়ে কৃষকের বাড়িতে আগুন

সোনারগাঁ উপজেলার এক কৃষকের বসতঘরে আগুন লেগে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান কাজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কৃষক তাবারক হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক তাবারক হোসেন স্বপরিবার নিয়ে রূপগঞ্জ উপজেলার বরপাঁ এলাকায় বৃহস্পতিবার তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরেনি। রাত ১২টার দিকে তাবারকের বসতঘরে আগুন লাগলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এমন ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।
ভুক্তভোগী কৃষক তাবারক হোসেন জানান, রাত ১২ টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি বসতঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। এখন দুটি সন্তাসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো। তাই সকলে সহযোগীতা কামনা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 