বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম
টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম

মাত্র কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বলাই যায় যে, সিরিজের প্রথম ম্যাচে তার উপর ভর করেই জিতেছে টাইগাররা। দুর্দান্ত এক সিরিজ শেষ করার পর ভালো সংবাদ পেলেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন তিনি।
মিরপুর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভার বল করে দিয়েছিলেন মাত্র ১০ রান। আর তুলে নেন চার উইকেট। তাতেই বেড়েছে তার রেটিং পয়েন্ট। আইসিসির হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাব্রিজ সামসি। তার রেটিং পয়েন্ট ৭৮৪। আর ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে জস হ্যাজলউড। আর ৭৪৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছেন রশিদ খান।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশি কিপার-ব্যাটার।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 