বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » কেউ আ.লীগকে মুছে ফেলতে পারবে না: হানিফ
কেউ আ.লীগকে মুছে ফেলতে পারবে না: হানিফ
![]()
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির লক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
বুধবার সকালে শহরের জারা কনভেনশন সেন্টারে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় সূচনা বক্তব্যে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এ সম্পর্ক চিরকালের। ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
এই আওয়ামী লীগ নেতা বলেন, কারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, কারা স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল, এখনও কারা স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা দেশবাসী জানে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘দেশে করোনা ভাইরাসের বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে নতুনভাবে গোছানোর জন্য দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রাণ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন। আশা করছি এই সভার মাধ্যমে কক্সবাজারে আওয়ামী লীগ আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাংসদ ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, শাহিন আক্তার এমপি, কানিজ ফাতেমা এমপি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এতে সভায় জেলার বিভিন্ন ইউনিটের তিন হাজার প্রতিনিধি অংশ নেয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 