মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য কমিশনকে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য কমিশনকে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। এ সময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম এবং ড. আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতিসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে এগিয়ে আসার নির্দেশ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 