সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » হিন্দি সারেগামাপা বিজয়ী বাঙালি তরুণী
হিন্দি সারেগামাপা বিজয়ী বাঙালি তরুণী

ভারতের অন্যতম সেরা মিউজিক রিয়েলিটি শো সারেগামাপাতে বাঙালির জয় জয়কার। গত বছরের শেষের দিকে শুরু হয় এই রিয়েলিটি শোটি।
স্নিগ্ধজিৎ ভোমিক, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্রোপাধ্যায়, দীপায়ন বন্দোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী ও রাজশ্রী বাগ এই ছয়জন প্রতিযোগী মাতিয়ে রেখেছিল গোটা সিজন।
প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার দুই মেয়ে। প্রথম স্থানে আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় এবং দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের আরেক বাঙালি রাজশ্রী বাগ।
এদিকে শোয়ের তৃতীয় স্থানে অর্জন করেছেন শরদ শর্মা। শোটির গ্র্যান্ড ফিনালের মঞ্চে নীলাঞ্জনা রায়ের গানে মুগ্ধ হলেন সংগীত পরিচালক বিশাল দাদলানি।
প্রথম স্থানে জায়গা করতে পেরে বেশ উচ্ছ্বসিত নীলাঞ্জনা রায়। উত্তরবঙ্গের মেয়ে নীলাঞ্জনা রায় তার বাবা- মার স্বপ্ন পূরণ করতে পেরে বেশ খুশি। ক্লাস টুয়েলভে পড়ছেন নীলাঞ্জনা। রিয়েলিটি শো জেতার পর এবার পড়াশোনায় মন দিতে চান তিনি।
মিউজিক রিয়েলিটি শোটির প্রধান আকর্ষণ ছিল দরিদ্র পরিবারের সঞ্জনা। ফিনালের আগেই বাদ পড়েন দীপায়ন ও কিঞ্জল। বাকি থাকেন চারজন। সেই চারজনের মধ্যেই প্রথম ও দ্বিতীয় হলেন ভারতে দুই বাঙ্গালি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 