বিজয়কে বেছে নিলেন সামান্থা

দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী সামান্থা তার বিবাহবিচ্ছেদের পর নিজেকে ব্যস্ত রেখেছেন কাজের মাধ্যমে। এরই মাঝে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় ‘ও আন্তাভা’ গানে কোমর দুলিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন এ অভিনেত্রী। এক গানের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা।
নাগা চৈতন্যের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর নতুন সিনেমার জন্য দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, তেলেগু ভাষার একটি সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রোমান্স করবেন সামান্থা। এটি পরিচালনা করবেন শিবা নির্বানা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা।
তবে এবারই প্রথম নয়, দক্ষিণের এই দুই তারকা এর আগেও পর্দা ভাগ করে নিয়েছিলেন। জুটি বেঁধে অভিনয় করেছিলেন নাগ অশ্বিন পরিচালিত ‘মহানতি’ সিনেমায় । দ্বিতীয়বারের মতো সামান্থার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয়। এ জুটির নতুন সিনেমার গল্প গড়ে উঠেছে লাভ স্টোরি নিয়ে।
তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। অন্যদিকে, বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এ জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাটির জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 