সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘১২-১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি চেয়েছি’
‘১২-১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি চেয়েছি’
![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে অনুমতি চেয়েছে বাংলাদেশ। অনুমতি মিললে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা, টিকা যাদেরকে দেওয়া সম্ভব সবাইকে দিতে হবে। ১২ থেকে ১৭ বছরের বয়সীদের টিকা দেওয়া হবে। কিন্তু শর্ত আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আমাদের পেতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। যার অপেক্ষায় আমরা আছি।’
১২ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সে সংখ্যার টিকাও হাতে থাকতে হবে। কাজে সেই টিকার ব্যবস্থা আমরা করছি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে আমরা এ টিকাগুলো দিতে পারবো।’
মন্ত্রী বলেন, ‘২২টি দেশে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও ফর্মালি অনুমোদন দেয়নি, এটা যে যে দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করে এবং নিজেদের আইন অনুযায়ী দিচ্ছে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 