বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহে বিশ্ব বন্যপ্রাণি দিবস পালিত
ময়মনসিংহে বিশ্ব বন্যপ্রাণি দিবস পালিত
![]()
দেশে জীব বৈচিত্র রক্ষার লক্ষ্যে বন্যপ্রাণি সংরক্ষণ, উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণির সংরক্ষণ আইনের বাস্তবায়নের আহবান জানিয়ে ময়মনসিংহে আজ বিশ্ব বন্যপ্রাণি দিবসপালিত হয়েছে।
‘বিপন্ন বন্যপ্রাণি রক্ষা করি, পরিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এ স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে দিবসটি পালনে সকালে শহরের টাউন হল ময়দান থেকে একটি র্যালী বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আলোচনা অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, সহকারী বন সংরক্ষক মোঃ মোঃ ইউছুব, সাংবাদিক এ এইচ এম মোতালেব, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বণ্য প্রাণি সংরক্ষণ আইনে রূপান্তরিত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জীব বৈচিত্র বিষয়ক আইন করেন। অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে জানানো হয় যে, প্রয় ১৩৮টি প্রজাতি স্তন্যপায়ী, ৫৬৬ প্রজাতির পাথি, ১৬৭ প্রজাতির সরিসৃপ, ৪৯ প্রজাতির উভচর, ২৫৩ প্রজাতির সাধুপানির মাছ এবং ৩০৫ প্রজাতির আবাসস্থল বাংলাদেশে রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 