বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আরডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার
আরডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার

চলতি (২০২১-২২) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত আরএডিপির পরিমাণ দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা।
বুধবার (২ মার্চ) সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এনইসি সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার চলতি অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছিল। সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা।
মোট বরাদ্দ করা অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। আরএডিপিতে স্বায়ত্তশাসিত সংস্থার মোট প্রকল্প ১০৭টি। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৯ হাজার ৬১৩ কোটি টাকা। তবে মূল এডিপি থেকে স্বায়ত্তশাসিত সংস্থার বরাদ্দ আলাদা।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 