মঙ্গলবার, ১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পিএসসিকে বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করতে রাষ্ট্রপতির তাগিদ
পিএসসিকে বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করতে রাষ্ট্রপতির তাগিদ
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কে নির্দেশ দিয়েছেন।
সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।।
রাষ্ট্রপতি হামিদ বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে ডাক্তারসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, চাকুরী প্রার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণের এ প্রক্রিয়া আরো জোরদার হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এছাড়া রাষ্ট্রপতি বিসিএস পরীক্ষার ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম সহজীকরণেরও পরামর্শ দেন।
রাষ্ট্রপতি পরীক্ষা কার্যক্রমের সকল স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশনা দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 