মঙ্গলবার, ১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সভাপতি
বাংলাদেশ ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সভাপতি

বাংলাদেশ প্রথমবারের মতো ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে।
সোমবার ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডে সর্বসম্মতিক্রমে প্রথম নিয়মিত অধিবেশনে ২০২২ সালের জন্য এ পদে নির্বাচিত হয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমস্থ এফএও, ইফাদ ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সভাপতি হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি’র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।
রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 