সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা: হুইপ স্বপন
সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা: হুইপ স্বপন

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা। তিনি রোববার রাত সাড়ে ৯টায় পৌর মিলনায়তনে আয়োজিত জয়পুরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, সংবাদপত্র সমাজের আয়না হলে সাংবাদিকরা হচ্ছেন সেই আয়নার চোখ। সরকারের উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরে বেশি করে রিপোর্ট করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের ভুল গুলো তুলে ধরার মাধ্যমে সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন সাংবাদিকরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো: মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মো: নূরুল আমিন, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, তিতাস মস্তোফা প্রমূখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 